ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঢালাও ছাঁটাই: টুইটারের বিরুদ্ধে মামলা চাকরিচ্যুত কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ৪ নভেম্বর ২০২২
ঢালাও ছাঁটাই: টুইটারের বিরুদ্ধে মামলা চাকরিচ্যুত কর্মীদের
ফাইল ফটো

নোটিশ ছাড়াই ঢালাওভাবে ছাঁটাই করার অভিযোগে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মীরা। শুক্রবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য স্যান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে এ মামলা করা হয়েছে। 

মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা নেন ইলন মাস্ক। সেই থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন। 

টুইটার ইলন মাস্কের হাতে আসার সময় প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ছিল ৭ হাজার ৫০০। মালিকানা নেয়ার পরই টুইটারের শীর্ষ নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়ালসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অব্যাহতি দেন মাস্ক। তারপর থেকেই গুঞ্জন ওঠে- কোম্পানির অর্ধেক কর্মীকেই চাকরিচ্যুত করা হবে। 

Advertisement

মামলাকারী কর্মীদের অভিযোগ, ইলন মাস্ক টুইটারের মালিকানা নেয়ার পরদিন থেকে অনেকে তাদের দাফতরিক ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারছেন না। তারা আরো বলেছেন, অফিসের কম্পিউটারগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। তবে সব কর্মীকে সেই নতুন পাসওয়ার্ড জানানো হয়নি।

টুইটারকর্মীদের আইনজীবী শ্যানন লিস-রিওর্ডান মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানান, যুক্তরাষ্ট্রের শিল্প আইন অনুযায়ী, কোনো কোম্পানির কর্তৃপক্ষ যদি ব্যাপকহারে কর্মী ছাঁটাই করতে চায়, সেক্ষেত্রে তা শুরু করার অন্তত ৬০ দিন আগে নোটিশ জারি করতে হয়। তবে টুইটার কর্তৃপক্ষ সেই আইন তোয়াক্কা করেনি।

ব্লুমবার্গকে শ্যানন লিস রিওর্ডান বলেন, ‘এই মামলার মাধ্যমে আমরা টুইটার কর্তৃপক্ষকে এই বার্তা দিতে চাই—বঞ্চনার শিকার হওয়া কর্মীরা তাদের ন্যায্য ও আইনসম্মত অধিকার ফিরে পেতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: টুইটার
লিংক সফলভাবে কপি হয়েছে!