ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্যাটেলাইট বহনকারী রকেট উৎক্ষেপণ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯, ৬ নভেম্বর ২০২২
স্যাটেলাইট বহনকারী রকেট উৎক্ষেপণ করলো ইরান
ছবি: সংগৃহীত

মহাকাশে স্যাটেলাইট পাঠাতে সক্ষম রকেটের উৎক্ষেপণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ার সহায়তায় একটি স্যাটেলাইট উৎক্ষেপণের তিন মাস পর বিষয়টি জানালো তেহরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইন উৎক্ষেপণের ফলে ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পরমাণু ওয়ারহেড দেওয়ার সম্ভাবনা বিস্তৃত হবে বলে বারবার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। তবে পরমাণু অস্ত্র খোঁজার বিষয়টি জোর দিয়ে অস্বীকার করছে ইরান। তারা বলছে, তাদের স্যাটেলাইট ও রকেট বেসামরিক ও প্রতিরক্ষার উদ্দেশ্যেই উৎক্ষেপণ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সফলভাবে উৎক্ষেপিত স্যাটেলাইট লাঞ্চারের নাম গায়েম-১০০।

Advertisement

শনিবার টেলিভিশনটি জানায়, লাঞ্চারটির উড্ডয়ন পরীক্ষায় রাফ সলিড জ্বালানি যানবাহন সফলভাবে ব্যবহার করা হয়েছে।

ইরানের রেভুলুশনারি গার্ডের মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজিজাদেহ গায়েম-১০০ রকেটটি বানিয়েছেন। তিনি বলেন, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জন্য ইরানের নাহিদ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেটটি ব্যবহার করা হবে।

টেলিভিশনের খবরে আরো বলা হয়, শনিবারের অভিযানটি রকেটের প্রথম ধাপ পরীক্ষা করেছে। ঘায়েম-১০০ পৃথিবীর ভূপৃষ্ট থেকে ৫০০ কিলোমিটার কক্ষপথে ৮০ কেজি ওজনের স্যাটেলাইটকে স্থাপন করতে সক্ষম।

২০২০ সালের এপ্রিলে প্রথমবার কক্ষপথে সামরিক স্যাটেলাইট সফলভাবে রাখে ইরান। এতে ওয়াশিংটনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। ঐ বছরের আগস্টে খাইয়াম নামের আরেকটি ইরানি স্যাটেলাইট কাজাখস্তানের বাইকোনোর কসমোডরোম থেকে সুয়োজ-২.১ বি রকেটে উৎক্ষেপণ করে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ইরান রকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!