নাসার বিজ্ঞানীরা মনে করছেন, রকেটটিতে প্রযুক্তিগত কোনো ত্রুটি নেই।
জানা গেছে, রকেটটি ওয়াইঅন নামে একটি ক্যাপসুল বহন করবে। এ ওরাইঅন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। তবে এ যাত্রায় কোনো মহাকাশচারী থাকছেন না।
.png)
নাসা জানায়, যদি সবকিছু পরিকল্পনামাফিক চললে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে এ এসএলএসটি উৎক্ষেপণ করা হবে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে। মহাকাশযানটি দুই ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে।
নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলেন, পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফল পাইনি। চাঁদে মানুষ প্রথমবারের মতো পা রাখে অ্যাপোলো-১৭ রকেটে চড়ে। আগামী ডিসেম্বরে ঐ ঘটনার ৫০ বছর উদযাপন করা হবে। তাই নাসার এ পদক্ষেপ।
এ চন্দ্রাভিযানকে নাসা মঙ্গলগ্রহে যাওয়ার একটা প্রস্তুতি হিসেবে দেখছে। নাসার আশা, ২০৩০ সাল নাগাদ তারা মহাকাশচারীদের মঙ্গলে পাঠাতে পারবে।