ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছাঁটাই করা কিছু কর্মীকে ফিরিয়ে আনছে টুইটার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০২, ৭ নভেম্বর ২০২২
ছাঁটাই করা কিছু কর্মীকে ফিরিয়ে আনছে টুইটার
ছবি: প্রতীকী

গণহারে ছাঁটাই করা কর্মীদের মধ্য থেকে কিছু কর্মীকে আবার ফিরিয়ে আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‍টুইটার।

গত শুক্রবার (৪ নভেম্বর) সাত হাজার ৫০০ কর্মীর প্রায় ৫০ শতাংশ ছাঁটাইয়ের পর রোববার এমন সিদ্ধান্তের কথা জানায় টুইটার কতৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির বর্তমান ব্যবস্থাপকরা বলছেন, অনেককেই ভুলবশত বাদ দেওয়া হয়েছিল। আবার কাজের ধরন ও অভিজ্ঞতা মূল্যায়নের আগেই অনেককে চাকরিচ্যুত করা হয়েছিল। যাদের সঙ্গে এমনটি ঘটেছে ও যাদের কর্মদক্ষতা ইলন মাস্কের নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজে লাগতে পারে, তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

Advertisement

এ ঘটনার প্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন, গণছাঁটাই প্রক্রিয়ায় কতটা তাড়াহুড়ো করা হয়েছিল, কিছু কর্মীকে ফিরে আসতে বলার মাধ্যমেই তা স্পষ্ট।

তবে শুক্রবার মাস্ক টুইট করে জানিয়েছিলেন, তার কাছে আর কোনো বিকল্প ছিল না। কারণ টুইটারের প্রতিদিন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতে কর্মী ছাঁটাই প্রয়োজন ছিল।

গণছাঁটাইয়ের পর যারা টুইটারের সঙ্গে রয়ে গেছেন, তাদের ওপর পাহাড় প্রমাণ কাজের চাপ পড়ছে। কেউ কেউ কাজ শেষ করতে অফিসেই দিন-রাত পড়ে থাকছেন।

আরো পড়ুন>> পরকীয়া করে স্বামীর ঘর ছাড়লেন তরুণী, সংসার করতে অস্বীকৃতি প্রেমিকের

গত ২৮ অক্টোবর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর থেকেই প্রতিষ্ঠানটি ঢেলে সাজানোর কাজ শুরু করেন তিনি। সরিয়ে দেওয়া হয় প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে।

তাছাড়া প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন টুইটার বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর, প্রধান গ্রাহক কর্মকর্তা ও বিজ্ঞাপন কমকর্তা সারাহ পারসোনেট, চিফ পিপল অ্যান্ড ডাইভারসিটি কর্মকর্তা ডালানা ব্র্যান্ড, জেনারেল ম্যানেজার নিক ক্যাল্ডওয়েল, প্রধান মার্কেটিং কর্মকর্তা লেসলি বার্ল্যান্ড, টুইটারের হেড অব প্রোডাক্ট জে সুলিভান ও গ্লোবাল সেলসের ভাইস প্রেসিডেন্ট জিন-ফিলিপ মাহেউ।

এদিকে, রোববার (৬ নভেম্বর) ইলন মাস্ক জানান, কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই টুইটারের ‘ছদ্মবেশী’ ও ‘ভুয়া’ অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

আরো পড়ুন>> হঠাৎ অ্যাকাউন্টে জমা হল ১০ কোটি টাকা! কোটিপতি হয়ে বিপাকে পুলিশ কর্মকর্তা

সম্প্রতি একটি টুইটে ইলন মাস্ক লেখেন, এর আগে কোনো অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যবহারকারীকে সতর্ক সংকেত পাঠাতো টুইটার। কিন্তু এখন যেহেতু অ্যাকাউন্ট যাচাইকরণ চলছে, সেহেতু কাউকে কোনো আগাম বার্তা দেওয়া হবে না।

এমনকি শনিবার অ্যাপল স্টোরে আপডেটের মাধ্যমে ‍টুইটারের নীল ভেরিফিকেশন চিহ্নের জন্য পেইড সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে অ্যাকাউন্টের পাশে নীল চিহ্নটি পেতে ব্যবহারকারীদের গুনতে হবে আট মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা ৮০০ টাকার সামান্য বেশি (এক ডলার= ১০০.৩২ টাকা)।

যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো কিছু কিছু দেশে আইফোন ব্যবহারকারীদের জন্য এই নিয়ম চালুও হয়ে গেছে এরই মধ্যে। তবে কর্মী ছাঁটাইপ্রক্রিয়ায় ভুল থাকায় দ্রুত টুইটার ব্লু সব দেশে কার্যকর করা যাচ্ছে না। নতুন নিয়ম তাই সব ক্ষেত্রে এখনো প্রয়োগ করে উঠতে পারেননি ইলন মাস্ক।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!