ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন নারীকে দিয়ে ‘নরক কারাগারে’ যা করায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০১, ১১ নভেম্বর ২০২২
মার্কিন নারীকে দিয়ে ‘নরক কারাগারে’ যা করায় রাশিয়া
ছবি: সংগৃহীত

সঙ্গী হামলার অভিযোগে আটক মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সারাহ ক্রিভেইনেককে আরো ৩০ দিন বন্দি রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার আদালত। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তাকে বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সঙ্গীর ওপর হামলার অভিযোগে প্রায় ১১ মাস কারাবন্দি ছিলেন সারাহ ক্রিভেইনেক। তারপর গত বৃহস্পতিবার আদালত যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আরো ৩০ দিন তাকে আটকে রাখার নির্দেশ দেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে পেনাল ইনস্টিটিউশনে রাখা হয়েছে। সেটি কারাগার কলোনির মতোই।

Advertisement

রেইয়াজানের শহর আদালতে শুনানির সময় ক্রিভেইনেক ঐ পেনাল ইনস্টিটিটউশনকে ‘নরক’ বলে অভিযোগ করেন।

গত বছর সঙ্গীকে আঘাত করার অভিযোগে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় ইংরেজির সাবেক শিক্ষিকা ক্রিভেইনেকের বিরুদ্ধে। তিনি তার সঙ্গীকে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাত করেন। এতে তার সঙ্গীর মুখে হালকা ক্ষত হয়। তবে ক্রিভেইনেকের পক্ষে লড়া এক মানবাধিকার কর্মী বলছেন, ক্রিভেইনেক আত্মরক্ষার জন্য কাজটি করেছেন।

গত বছরের ১৫ ডিসেম্বর ক্রিভেইনেককে মস্কোর শেরেমেটিয়েভ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তখন তিনি আটলান্টার ফ্লাইটে উঠছিলেন। তিনি সহিংসতার মামলা থেকে পালাতে চেয়েছিলেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিড প্রাইস বলেন, আমরা ক্রিভেইনেকের মামলা পর্যবেক্ষণ করছি।

বৃহস্পতিবার শুনানিতে ক্রিভেইনেক বলেন, যখন আমাকে পেনাল কলোনিতে রাখা হয়েছিল আমি হতবাক হয়েছিলাম। তারা আমাকে দিয়ে কবর ও শ্মশানের কৃত্রিম ফুল তৈরির কাজ করাচ্ছিল।

তিনি আরো বলেন, আমার কলোনো আসলে একটি নরক। আমাকে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছিল। শুধুমাত্র মাথা ব্যথার ওষুধ ছাড়া কলোনিতে কোনো মেডিকেল চিকিৎসা সেখানে নেই। এ ধরনের কাজ দাসত্বের মতো। আর কৃত্রিম ফুল বানিয়ে বেতন হাস্যকর। এক মাসে মাত্র তিন ডলার আয় হয়, যা দিয়ে এক প্যাকেট সিগারেট কেনা যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!