[ আন্তর্জাতিক ]
জি-২০ সম্মেলন থেকে রাশিয়ার প্রতি বিশ্বনেতাদের বার্তা
প্রতীকী ছবি
বিশ্বের ধনী দেশগুলোর জোট গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) সম্মেলন থেকে রাশিয়ার প্রতি বার্তা পাঠিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।
বুধবার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন থেকে বিশ্ব নেতারা যৌথভাবে এ বার্তা পাঠান।
যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ইউক্রেনের অঞ্চলগুলো থেকে শর্ত ছাড়াই সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের জন রাশিয়ার প্রতি আহ্বান করা হচ্ছে।
.png)
জি-২০ জোটের বেশিরভাগ দেশ ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়েছে। তারা বলেন, এ অভিযানের কারণে বিশ্বের মানুষরা ভোগান্তিতে পড়েছে এবং বিশ্বের অর্থনীতির ভঙ্গুরতা বাড়ছে। কারণ মুদ্রাস্ফীতি বাড়ছে, যোগান বাধাগ্রস্ত হচ্ছে, খাদ্য ও জ্বালানি সংকট বাড়ছে। এমনকি বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকি বাড়ছে।
তারা আরো বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি অগ্রহণযোগ্য। সংকট মোকাবিলার চেষ্টা, কূটনৈতিক এবং আলোচনার মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা যায়। আজকের যুগ যুদ্ধের যুগ নয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!