বধূর সঙ্গে বৃদ্ধের উদ্দাম যৌনতা, বেরিয়ে এলো হঠাৎ মৃত্যুর রহস্য
৩৫ বছরের গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন ৬৭ বছরের এক বৃদ্ধ। প্রেমিকার বাড়িতে গিয়ে গৃহবধূর সঙ্গে উদ্দাম যৌনতায় মাতেন তিনি। তবে হঠাৎ শারীরিক সম্পর্কের সময় তার মৃত্যু ঘটে। আর তার মৃত্যুর আসল কারণও প্রকাশ্যে এনেছে পুলিশ।
গত ১৭ নভেম্বর ঘটনাটি ঘটলেও সম্প্রতি সেটি আলোচনায় আসে।
পুলিশ বলছে, ভারতের বেঙ্গালুরুর রাস্তায় পড়েছিল প্লাস্টিকের ব্যাগে ভরা এক বৃদ্ধের মরদেহ। কীভাবে মরদেহ এখানে এসেছে তার তদন্ত করতে নেমে চোখ কপালে পুলিশের। তদন্তে নেমে লাশের পরিচয় খুঁজে বের করা হয়। তার মোবাইলের কললিস্ট ঘেঁটে জানতে পারে, বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন তিনি। তদন্তের স্বার্থেই মৃত বৃদ্ধ ও তার বান্ধবীর নাম প্রকাশ করেনি বেঙ্গালুরু পুলিশ।
.png)
তদন্তকারী কর্মকর্তা জানান, বেঙ্গালুরুতে ৩৫ বছরের একবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৬৭ বছরের ঐ ব্যবসায়ীর। ১৬ নভেম্বর বিকেল ৫টা নাগাদ ঐ নারীর বাড়িতে যান তিনি। পরকীয়া প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতার সময় বিছানাতেই মৃত্যু হয় তার। ভয় পেয়ে যান ঐ নারী। ভাবেন, জানাজানি হলে মান-সম্মান যাবে। তাই স্বামী ও ভাইকে নিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে মরদেহটি জেপি নগরের ফাঁকা এলাকায় ফেলে দেন।
পুলিশের জেরার মুখে ঐ নারী স্বীকার করেন, তার বাড়িতে এসে মৃগী আক্রান্ত হন, সেখানেই মারা যান ঐ ব্যক্তি। লোকের ভয়ে দেহ ফেলে দিয়ে আসেন। মৃতের পরিবারের সদস্যদেরও জেরা করেছে পুলিশ।
মৃতের পরিবারের সদস্যদের বরাতে ঐ পুলিশ কর্মকর্তা বলেন, ১৬ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার সময় পুত্রবধূর বাড়িতে যাচ্ছেন বলে জানান ঐ বৃদ্ধ। রাতে ফিরে না আসায় থানায় অভিযোগ দায়ের করেন তারা। বৃদ্ধের একাধিক শারীরিক সমস্যা ছিল। গত অগস্টে অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল তার।’
১৯ নভেম্বর বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঐ নারী সঠিক বলছেন কিনা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বোঝা যাবে।