ঘনিষ্ঠ হয়ে লাখপতি অর্চনা, তদন্তকারীদের নজরে প্রভাবশালী নেতারা
সহজে টাকা আয়ের পথ খুঁজতে গিয়ে ভয়াবহ পন্থা অবলম্বন করেন অর্চনা। প্রভাবশালী পুরুষদের ঘনিষ্ঠ হয়ে ব্ল্যাকমেইল করতেন তিনি। এতে লাখ লাখ টাকা পকেটে টুকে তার। এ ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’-কে আটকের পর নাম এসেছে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও স্বর্ণ ব্যবসায়ীদের নাম।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, ওড়িষ্যার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগকাণ্ডে তদন্তের জাল আরো ছড়াচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ কেলেঙ্কারি তদন্তে ওড়িষ্যার একাধিক প্রভাবশালীকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় অনুযায়ী শিগগিরিই ঐ প্রভাবশালীদের ডাকা হবে।
যে সব প্রভাবশালীকে তলব করতে চায় ইডি, সেই তালিকায় স্বর্ণ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা রয়েছে। সম্প্রতি এ প্রতারণার ঘটনায় অর্চনার ঘনিষ্ঠ সহযোগী শ্রদ্ধাঞ্জলি, চন্দন ও খগেশ্বর পাত্রকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে।সেই সূত্র ধরেই ঐ প্রভাবশালীদের ডাকা হবে। এরই মধ্যেই এ ঘটনায় অমিয়কান্ত দাস নামে এক ব্যবসায়ী ও অক্ষয় পারিজা নামে ওড়িষ্যা ছবির প্রযোজককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
.png)
সম্প্রতি অর্চনা ও তাঁর স্বামী জগবন্ধু চাঁদের বিরুদ্ধে সহজে টাকা আয়ের জন্য প্রভাবশালীদের সঙ্গে ভাব জমিয়ে ঘনিষ্ঠ হয়ে ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে কারাগারে রয়েছে।
ইডির দাবি, অর্চনা ও তার স্বামীর গ্রেফতারের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন হয়েছে। অর্চনার স্বামীর ঘনিষ্ঠ খগেশ্বরের সঙ্গে তাদের ৩৭ লাখ টাকার আর্থিক লেনদেন খতিয়ে দেখছে ইডি। অন্যদিকে অর্চনাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।