ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাহাজের রাডারে বসে ১১ দিন বেঁচে ছিলেন তিনজন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ২৯ নভেম্বর ২০২২
জাহাজের রাডারে বসে ১১ দিন বেঁচে ছিলেন তিনজন
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার থেকে ক্যানারি দ্বীপে আসা তেল ও ক্যামিক্যাল ট্যাংকার অ্যালথিনি নামের একটি জাহাজের রাডার থেকে তিনজনকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্টগার্ড। ১১ দিনে ঐ জাহাজটি আফ্রিকা থেকে দ্বীপগুলোতে পৌঁছায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। সেখানে তেল ও কেমিক্যাল ট্যাংকার আলথিনি দ্বিতীয়ের রাডানের তিনজন অভিবাসীকে বসে থাকতে দেখা যায়।

জাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিন ট্রাফিকের তথ্যানুসারে, গত ১১ দিন আগে নাইজেরিয়ার লাগোস থেকে অ্যালথিনি দ্বিতীয় জাহাজটি ছাড়ে। সেই জাহাজ সোমবার গ্র্যান ক্যানারিয়ার লাস পালমাসে পৌঁছায়।

Advertisement

কোস্টগার্ড টুইটারে জানায়, ঐ অভিবাসীদের বন্দর নগরীতে নেয়ার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্পেনের মালিকানাধীন ক্যানারি উপদ্বীপ ইউরোপে পৌঁছানোর চেষ্টার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি পথ। 

স্পেনের পরিসংখ্যান অনুযায়ী, এক বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রের মাধ্যমে অভিবাসীর সংখ্যা বেড়ে ৫১ শতাংশ দাঁড়িয়েছে। 

রেড ক্রসের তথ্যানুযায়ী, গত বছরপশ্চিম আফ্রিকার উপকূল থেকে ২০ হাজারের বেশি অভিবাসী ক্যানারি উপদ্বীপগুলোতে স্থানাস্তর হয়েছেন। আর সমুদ্রে ডুবে মারা গেছেন এক হাজার ১০০ জন। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: অভিবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!