ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তর কোরিয়ার ওপর তিন দেশের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ২ ডিসেম্বর ২০২২
উত্তর কোরিয়ার ওপর তিন দেশের নতুন নিষেধাজ্ঞা
ফাইল ফটো

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরীক্ষা চালানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

জানা গেছে, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির তিন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আর জাপান তিনটি গোষ্ঠী ও একজন ব্যক্তি জারি করেছে এ নিষেধাজ্ঞা।

Advertisement

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত আট ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনোভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া ও তার দুই মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র। সূত্র: টাইম

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!