সম্প্রতি একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরীক্ষা চালানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনোভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এ নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার দুই মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র।
.png)
কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাথে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির তিন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর জাপান তিনটি গোষ্ঠী ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
অন্যদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত আট ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া।