শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সিঁড়ি বেয়ে বুর্জ খলিফার চূড়ায় ওঠার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন শেখ হামদান।
.png)
‘বুর্জ খলিফা চ্যালেঞ্জ’ এ শিরোনামে প্রকাশিত ভিডিওর প্রথম অংশে দলের অন্য সদস্যদের নিয়ে প্রস্তুতি নিতে দেখা গেছে তাকে। বাকিদের সঙ্গে উচ্চতায় ওঠার বিশেষ পোশাক পরছেন এবং নিজের টাইমার ঠিক করেন।
এরপরের অংশে দেখা যায়, দলের অন্যদের নিয়ে ১৬০ তলার অবজারভেশন ডেকের ওপর দাঁড়িয়ে আছেন তিনি। প্রমাণ হিসেবে ১৬০ তলা লেখা সংবলিত একটি সাইনের সামনে সেলফি তোলেন। চূড়ায় ওঠতে কত সময় লাগল সেটিও টাইমারে রেকর্ড করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স।
সেখানে দেখা যায়, পৃথিবীর সর্বোচ্চ ভবনে ওঠতে তার সময় লেগেছে ৩৭ মিনিট ৩৮ সেকেন্ড। এ সময়ের মধ্যে তার শরীর থেকে ঝরে ৭১০ ক্যালরি।
বুর্জ খলিফার সর্বোচ্চ তলায় চাইলেও সবাই ওঠতে পারেন না। কারণ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। ভবনটির নতুন অবজারভেশন ডেক তৈরি করা হয়েছে ১৪৮ তলায়। এর আগে এটি ছিল ১২৪ তলায়। এ পর্যন্তই সাধারণ মানুষের ওঠার সুযোগ রয়েছে।
এদিকে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স দেশ-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন। প্রায়ই স্কাই ডাইভিং, প্যারামোটর গ্লাইডিং ও পাহাড়ে চড়ার মতো কাজগুলো করেন তিনি।
এর আগে, ২০২০ সালে বুর্জ আল খলিফার একদম উঁচুতে ওঠে একটি ভিডিও করেন প্রিন্স শেখ হামদান। সেবার অবশ্য হেঁটে বা দৌড়ে ওঠেননি তিনি।