ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে প্রকাশ্যে স্কুলছাত্রীদের ওপর ছুরি হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ৬ ডিসেম্বর ২০২২
জার্মানিতে প্রকাশ্যে স্কুলছাত্রীদের ওপর ছুরি হামলা, নিহত ১
ছবি: সংগৃহীত

জার্মানিতে স্কুলে যাওয়ার সময় সড়কে দুই কিশোরীর ওপর ছুরি হামলা চালানো হয়েছে। এর মধ্যে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। জার্মানির দক্ষিণাঞ্চলের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ বলছে, জার্মানির উলমের ইলারকিচবাগ গ্রামের স্কুলে যাওয়ার সময় দুই ছাত্রীর ওপর ছুরি হামলা চালানো হয়। এতে ১৪ বছরের এক ছাত্রী নিহত হন এবং ১৩ বছরের ছাত্রী গুরুতর আহত হন। এক লোক তাদের ওপর এ হামলা চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঐ দুই ছাত্রীর ওপর ছুরিকাঘাত করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, ১৪ বছরের ঐ কিশোরীকে ঘটনাস্থলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। অনেক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। অন্য মেয়েটি মারাত্মক জখম নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তার জীবন শঙ্কামুক্ত।

এদিকে, সোমবার পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন, হামলাকারী ২৭ বছরের ঐ যুবক একজন আশ্রয়প্রার্থী। কর্তৃপক্ষ বলছে, এখন অভিযুক্ত পুলিশের অধীনে হাসপাতালে ভর্তি হয়েছে। হামলার পরই সে আশ্রয়কেন্দ্রে চলে যায়।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, যখন পুলিম ও সোয়াত টিম আশ্রয়কেন্দ্রের প্রাঙ্গণ তল্লাশি করে তখন তিনজন বাসিন্দা বাধা দেন। 

পুলিশ বলছে, ঐ লোক হামলার আগে বাড়িতেই ছিল এবং তার কাছে একটি ছুরি ছিল। তাকে ছুরিসহই গ্রেফতার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ ছুরি হামলায় কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তসহ আরো দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র- ডয়চে ভেলে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: জার্মানি
লিংক সফলভাবে কপি হয়েছে!