ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে আটকা পড়েছে রাশিয়ার ১০ বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ১৫ আগস্ট ২০২২
জার্মানিতে আটকা পড়েছে রাশিয়ার ১০ বিমান
ছবি: সংগৃহীত

জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্টসহ বিভিন্ন বিমানবন্দরে রাশিয়ার অন্তত ১০টি বিমান আটকা পড়েছে।

সোমবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়েচে ভেলে

প্রতিবেদনে বলা হয়, বিমানগুলো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর আগে জার্মানিতে এসেছিল। এরপর যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় বিমান যোগাযোগ। ফলে রাশিয়ার বিমানগুলো আর ফিরতে পারেনি।

Advertisement

কোলন, ফ্রাঙ্কফুর্ট, বাডেনের মতো বিমানবন্দরে বিমানগুলো আটকে আছে বলে জার্মানির পরিবহন মন্ত্রণালয় ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!