ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১৮-২৫ বছরের তরুণদের বিনামূল্যে কনডম দেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ৯ ডিসেম্বর ২০২২
১৮-২৫ বছরের তরুণদের বিনামূল্যে কনডম দেবে ফ্রান্স
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ- ফাইল ফটো

১৮-২৫ বছর বয়সী তরুণদের বিনামূল্যে কনডম দেওয়ার ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। তরুণ বয়সী ছেলে-মেয়েদের মধ্যে অনিচ্ছাকৃত গর্ভধারণ কমাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর ফতেঁ ল্যু কমতে-তে তরুণদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক একটি কর্মশালায় যোগ দিয়ে তার পক্ষ থেকে এমন ঘোষণা আসে। তিনি বলেন, গর্ভনিরোধে এটি একটি ছোট বিপ্লব।

Advertisement

এদিকে, ফ্রান্সে চলতি বছরের শুরুতে ২৫ বছর বা তার চেয়ে কম বয়সী তরুণীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আগে এ সেবা শুধুমাত্র ১৮ বছর বা তার কম বয়সীদের দেওয়া হতো। এখন সেটি ২৫ বছর করা হয়েছে। এরপরই বিনামূল্যে কনডম দেওয়ার ঘোষণা দিল দেশটি।

অর্থের কারণে অনেক তরুণী (বিশেষ করে ১৮ বছরে কম বয়সীরা) গর্ভপাত করতে পারেন না। তাদের সহায়তা করতে দেশটিতে এ সেবা চালু রয়েছে।

প্রাণঘাতী এইডসসহ অন্যান্য যৌনরোগ প্রতিরোধে যদি চিকিৎসক কাউকে কনডম ব্যবহার করার ব্যবস্থাপত্র দেন তাহলে তাদের বিনামূল্যে এটি সরবরাহ করে থাকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার তরুণদের কোনো ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়াই কনডম দেওয়া হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এ অনুষ্ঠানটিতে যৌনশিক্ষা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আমরা যৌনশিক্ষার ক্ষেত্রে ভালো নয়। তত্ত্ব থেকে বাস্তবতা অনেক ভিন্ন। এটি এমন একটি বিষয় যেখানে আমাদের শিক্ষকদের আরো বেশি শিক্ষা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!