ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তেল বিক্রি নিয়ে কঠোর সিদ্ধান্ত জানালেন ক্ষুব্ধ পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ১০ ডিসেম্বর ২০২২
তেল বিক্রি নিয়ে কঠোর সিদ্ধান্ত জানালেন ক্ষুব্ধ পুতিন
ভ্লাদিমির পুতিন- ফাইল ফটো

প্রতি ব্যারেল তেলের দাম ৬০ ডলার নির্ধারণের পর তেল বিক্রি নিয়ে কঠোর সিদ্ধান্তের কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পুতিন বলেন, প্রতি ব্যারেল তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করার সিদ্ধান্তে জড়িত দেশ বা তার সমর্থনকারীদের কাছে আমরা তেল বিক্রি করবো না।

Advertisement

একইসঙ্গে তেল উৎপাদন কমানোর হুঁশিয়ারিও দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, প্রয়োজনে আমরা সম্ভাব্য উৎপাদন কমানোর বিষয়টিও বিবেচনা করবো।

পুতিন বলেন, তেলের মূল্যসীমা নির্ধারণ ‘মূর্খতা’। এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারের জন্য ক্ষতিকর। এতে রাশিয়া কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কিছুদিনের মধ্যে এ বিষয়ে মস্কো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধের রসদ যোগাতে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া। সেই কারণে এবার নির্ধারিত মূল্যে তেল কিনবে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। ইইউ দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় ১ ডিসেম্বর। শুক্রবার জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্য ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতেই ক্ষিপ্ত হয় মস্কো।

এর আগে, রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ হুঁশিয়ারি উচ্চারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ২০২৩ সালের শুরু থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়াই বাঁচতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: পুতিন
লিংক সফলভাবে কপি হয়েছে!