[ আন্তর্জাতিক ]
ইউক্রেন পা রাখছেন পুতিন
ভ্লাদিমির পুতিন- ফাইল ফটো
এবার ইউক্রেনের দখল ও সংযুক্ত এলাকা সফর করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যথাসময়ে ঐ অঞ্চলে সফর করবেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সফর করবে ভ্লাদিমির পুতিন।
.png)
ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেন, অবশ্যই যথাসময়ে পুতিনের সফর হবে। কারণ ডোনবাস অঞ্চল এখন রাশিয়ান ফেডারেশনের।
তবে পুতিন কখন ডোনবাস সফর করবেন তার কোনো ইঙ্গিত দেননি পেসকভ।
গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ডোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়া অঞ্চলকে আংশিক দখল করে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন পুতিন। গণভোটের মাধ্যমে অর্জিত ফলাফলের ভিত্তিতে চারটি অঞ্চল রাশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়। তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা গণভোট ও চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করাকে অবৈধ বলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!