বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন শ্বেতা এবং সঙ্গীত।
তাদের বিয়ের সময়কার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে লাজুক হাসি হাসতে হাসতে সাত পাকে ঘুরছেন বর-কনে। মন্দিরে বিয়ের পর আইনি বিয়েও সেরে ফেলেছেন শিক্ষক-ছাত্রী।
.png)
আরো পড়ুন>> আগে ছবি তোলা নিয়ে বর ও কনের পক্ষের মারামারি!
সঙ্গীতের অবশ্য এটি দ্বিতীয় বিয়ে। আগেও এক বার ছাদনাতলায় গিয়েছিলেন তিনি। কিন্তু তার প্রথম স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছেন। শ্বেতাকে পড়াতে পড়াতে নতুন করে তার প্রেমে পড়ে গিয়েছেন সঙ্গীত।
তাদের বিয়ের ভাইরাল ভিডিওটি দেখে নেটাগরিকরা নানা জনে নানা মন্তব্য করেছেন। ২২ বছরের বয়সের পার্থক্য দেখে অনেকে ঠাট্টা করেছেন এই শিক্ষক-ছাত্রীর যুগলবন্দিকে। কেউ কেউ আবার কটাক্ষ করেছেন নবদম্পতিকে। তবে অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ভিডিওটি দেখুন...
#Bihar #Marriage #love pic.twitter.com/2oCo8qCFIN
— RAJ (@Raj19972Raj) December 11, 2022
সূত্র: জি-নিউজ, আনন্দবাজার