মঙ্গলবার তেহরানের শহর বিচার বিভাগের প্রসিকিউটর আলী আলগাশি এ তথ্য জানিয়েছেন।
আলীর বিবৃতির বরাতে ইরানের বার্তা সংস্থা আইআরএনএ জানায়, তেহরানের দাঙ্গায় ১৬০ জনকে পাঁচ ও ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৮০ জনকে দুই বছর ও ১৬০ জনকে দুই বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।
.png)
হিজাববিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৭০ জনকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ।
গত মধ্য সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হাতে আটকের পর চিকিৎসাধীন অবস্থায় মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর তেহরান ও পশ্চিমা বিশ্বে ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। ইরানজুড়ে তখন হিজাববিরোধী বিক্ষোভ শুরু হলেও তেহরান পশ্চিমা ষড়যন্ত্র আবিষ্কার করে। এর মধ্যে অনেক পশ্চিমাদেশের নাগরিককে বিক্ষোভ থেকে আটক করে ইরান।
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় চলতি সপ্তাহে দুজনের ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া আরো নয়জনের ফাঁসির রায় হয়েছে।