সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এ অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে। বুলডোজার উপহার পেয়ে মেয়ের জামাইও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বাসিন্দা পরশুরাম প্রজাপতি। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। গত ১৫ ডিসেম্বর তার মেয়ে নেহার সঙ্গে একই রাজ্যের সৌনকরের বাসিন্দা নৌবাহিনীর কর্মকর্তা যোগেন্দ্রর বিয়ে হয়। বিয়ের দিন পরশুরাম প্রজাপতি মেয়ে-জামাইকে বিলাসবহুল গাড়ির পরিবর্তে একটি বুলডোজার (জেসিবি) উপহার দেন। যা দেখে হতবাক বিবাহ-অনুষ্ঠানে আমন্ত্রিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে অতিথিরা।
.png)
Uttar Pradesh| In a unique marriage in Hamirpur, the bride’s family gifts a bulldozer to the groom
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 17, 2022
My father-in-law gifted me a bulldozer because it is useful and it can provide jobs unlike a 4-wheeler: Yogendra Prajapati, Groom pic.twitter.com/VjG24IMFss
এদিকে, এ রকম উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক এ সেনা সদস্য। তিনি বলেন, মেয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যদি পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয় তাহলে তিনি এ বুলডোজার থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তবে পরশুরাম প্রজাপতি যা-ই বলুন, তার এ উপহারে অতিথি থেকে মেয়ে পর্যন্ত হতবাক হলেও উপহারটি অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন জামাই যোগেন্দ্র।
যোগেন্দ্র বলেন, এটা অন্যদের চাকরি দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করতে পারে। ১৫ ডিসেম্বর আমাদের বিয়ের দিন আমার শ্বশুর বুলডোজার উপহার দেন। এটি আমাদের জেলার জন্য চাকরি সৃষ্টির এক নতুন উদ্যোগ।