ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছবি তুলতে গিয়ে চুলে আগুন ধরে গেল তরুণীর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ২১ ডিসেম্বর ২০২২
ছবি তুলতে গিয়ে চুলে আগুন ধরে গেল তরুণীর!
ফিয়োনা ইয়াং - ফাইল ছবি

বন্ধুদের সঙ্গে আনন্দে মেতেছিলেন। হঠাৎই সেই আনন্দ বদলে গেল বিষণ্ণতায়। ছবি তুলতে গিয়ে এক তরুণীর চুলে আগুন ধরে যায়। ব্রিটেনের বাসিন্দা ওই তরুণীর নাম ফিয়োনা ইয়াং। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের লিভারপুলের একটি পানশালায়।

টেবিলে রাখা একটি জ্বলন্ত মোমবাতি থেকে আগুন লেগে ওই দুর্ঘটনা। ওই মোমবাতির সামনে বসেই ছবি তুলছিলেন ওই তরুণী।

ফিয়োনা নিজেই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ওই পানশালায় তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। সেখানে ছবি তোলার সময় তিনি কিছুটা ঝুঁকে যান। তখন পিছনে থাকা জ্বলন্ত মোমবাতিটি তিনি খেয়াল করেননি। মুহূর্তের মধ্যে তিনি কিছু একটা পোড়ার গন্ধ পান। তখনই দেখেন, তার চুলে আগুন ধরে গিয়েছে।

Advertisement

আরো পড়ুন>> চীন সীমান্তে নজিরবিহীন মাত্রায় সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত

অন্যদের সহায়তায় আগুন নেভানো হয়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে তার চুলের বেশ কিছুটা অংশ কেটে ফেলতে হয়েছে।

ফিয়োনা বলেন, ‘‘বেঁচে গিয়েছি ভাগ্যের জোরে। এক সেকেন্ড আগেও ছবিটা অন্য রকম ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ।’’

তবে ফিয়োনার ধারণা, তিনি এবং তার বন্ধুরা যদি অতিরিক্ত মদ্যপান করতেন তা হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত।

সূত্র: এক্সপ্রেস ইউকে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!