ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিমানবন্দরে ট্যাংক লরিতে যেভাবে আগুনের সূত্রপাত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ১৪ ডিসেম্বর ২০২২
বিমানবন্দরে ট্যাংক লরিতে যেভাবে আগুনের সূত্রপাত 
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের লাগা আগুন ফায়ার সার্ভিসে আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) জানিয়েছে, এক লরি থেকে আরেক লরিতে তেল লোড করার সময় আগুনের সূত্রপাত হয়েছে।

এপিবিএন আরো জানায়, ডিজেলবাহী একটি লরিতে প্রথমে আগুন লাগে এরপর ছড়িয়ে পড়ে আরেকটি লরিতে। আগুন নেভাতে দ্রুতই ঘটনাস্থলে আসে বিমানবন্দর ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট।

Advertisement

এর আগে, বুধবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের কাছে আগুন লাগে বলে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক জিয়া।

তিনি বলেন, থার্ড টার্মিনালের কাজে ব্যবহৃত তেল সরবরাহের কাজে নিয়োজিত একটি লরি থেকে তেল আরেক লরিতে  লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এই আগুনের সূত্রপাত হয়।

জিয়াউল হক আরো বলেন, প্রথমে আলিফ এন্টারপ্রাইজের একটি লরিতে আগুন লাগে। পরে ঐ লরির পাশে থাকা আরো একটি লরি অবস্থান করায় সেই লরিতেও আগুন ধরে যায়। লরিতে ২৭ হাজার লিটার তেল ছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!