ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেই কোনও দরজা-দেয়াল, অদ্ভুত মডেলের পাবলিক টয়লেট নিয়ে তীব্র সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ২২ ডিসেম্বর ২০২২
নেই কোনও দরজা-দেয়াল, অদ্ভুত মডেলের পাবলিক টয়লেট নিয়ে তীব্র সমালোচনা
ছবি: সংগৃহীত

অদ্ভুত মডেলের জন্য ভারতের উত্তরপ্রদেশের একটি পাবলিক টয়লেট নিয়ে সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কোনো কক্ষ বিভাজন ছাড়াই একটি ঘরে দুটি টয়লেট আসন রয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের বাস্তি জেলার গৌরা ধুন্ধা গ্রামে এই পাবলিক টয়লেট কমপ্লেক্সটি নির্মাণে ১০ লাখ রুপি ব্যয় করেছে রাজ্য সরকার।

‘ইজ্জত ঘর’নামে ডাকা এই টয়লেটে পার্টিশন ছাড়াই দুটি প্যান রয়েছে। অন্যগুলোর মধ্যে একটি দরজাও নেই। জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরো পড়ুন>> পুতিনের সঙ্গে থাকা ব্রিফকেস নিয়ে রহস্য

জেলা পঞ্চায়েত রাজ কর্মকর্তা নম্রতা শরণ সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘কেন কোনো পার্টিশন ছাড়া দুটি প্যান বসানো হয়েছে এবং কেন কমপ্লেক্সে টয়লেটের ঘরগুলিতে দরজা নেই সেই বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। কোন পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আমরা তাদেরকে ব্যাখ্যা করতে বলেছি।’

জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা নিরঞ্জন জানিয়েছেন, এই অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: বিতর্ক ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!