বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে মিয়ানমার সামরিক জান্তা সরকারের কাছে সু চি এবং সে দেশের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।
.png)
আরো পড়ুন>> উড়োজাহাজের চাকায় মিলল কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ
গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমার সেনাবাহিনী সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে ক্ষমতাচ্যুত করেছিল। এরপর থেকেই নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী এবং তার সঙ্গীরা জেলবন্দি।
এরপর দুর্নীতি, জনরোষে মদত দেওয়া, কোভিডবিধি ভেঙে নির্বাচনী প্রচার চালানোসহ অন্তত ১৮টি অভিযোগের ভিত্তিতে মামলায় দায়ের হয়েছে সু চির বিরুদ্ধে। এ সকল অভিযোগে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৯০ বছরের কারাবাস হতে পারে।