শুক্রবার (২৩ ডিসেম্বর) অঞ্চলটির অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম জাভেদ আহমেদ রাথার। এদিন সকালে প্রথমেই তার মা হাফিজা বেগমকে বোতল দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
.png)
এ ঘটনা দেখে প্রতিবেশীরা এগিয়ে আসলে ওই ব্যক্তি তাদের ওপরও হামলা চালান। মূলত তার লক্ষ্য ছিল প্রতিবেশী সবাইকে হুমকি দেয়া।
এছাড়া ওই ব্যক্তির বর্বর হামলায় মোহাম্মদ আমিন শাহ ও গোলাম নবী খাদিম নামে দুই ব্যক্তিও নিহত হন।
আরো পড়ুন>> প্রকাশ্যে প্রস্রাবে বাধা, রেগে পুলিশকে ছুরিকাঘাত যুবকের!
এক প্রতিবেশী বলেন, জাভেদ ঘর থেকে নগ্ন হয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এসময় তার মা তাকে বাধা দেন।
এ ঘটনায় তিনি বিরক্ত হয়ে মায়ের ওপর হামলা চালান। এ ঘটনা দেখার পর অনেকে এগিয়ে আসেন। আলতাফ আহমদ নামের একজন প্রতিবেশী নেতা এ কথা বলেন।
এর একদিন পরই জাভেদ নগ্ন হয়ে বাজারে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আবার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।