ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মদ খেয়ে ঘুমে মাতাল, ঢাকঢোল পেটানোয় জাগলো হাতির পাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ১২ নভেম্বর ২০২২
মদ খেয়ে ঘুমে মাতাল, ঢাকঢোল পেটানোয় জাগলো হাতির পাল
ছবি: সংগৃহীত

মহুয়া ভেজানো পানি সংগ্রহ করতে জঙ্গলে পা রাখেন গ্রামবাসীরা। কিন্তু পরিস্থিতি দেখে আঁতকে উঠেন তারা। তাদের সামনেই কঠিন ঘুম দিচ্ছে হাতির পাল। গ্রামবাসীর দাবি, মহুয়ার পানি (মদ) খেয়ে নেশাগ্রস্ত হাতিরা ঘুমিয়ে পড়েছে। তাদের ঘুম ভাঙাতে গ্রামবাসী ও বনকর্মীদের পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত ৯ নভেম্বর ভারতের উড়িষ্যা রাজ্যের কেওনঝার জেলার শিলিপদ জঙ্গলে দুই ডজন হাতিকে মাতাল ও ঘুমন্ত অবস্থায় মেলে। গ্রামবাসীর মতে মহুয়া খেয়ে হাতিগুলোর এ অবস্থা হয়েছিল। হাতির পালটির মধ্যে ছিল- নয়টি পুরুষ ও ছয়টি স্ত্রী হাতি। তার বাকি নয়টি ছিল হাতির বাচ্চা। 

গ্রামবাসীরা দেশি মদ তৈরি করতে জঙ্গলে পাত্রের ভেতরের পানিতে মহুয়া ভিজিয়ে এসেছিলেন। এরপর ৯ নভেম্বর ভোরে সেগুলো দেখতে গিয়ে হাতিগুরোকে ঘুমন্ত অবস্থায় পান।

Advertisement

নরিয়া শেঠি নামে এক গ্রামবাসী বলেন, আমরা সকাল ৬টায় মহুয়া তৈরির জন্য জঙ্গলে যাই। পৌঁছে দেখি সব পাত্র ভাঙা এবং মহুয়াও অবশিষ্ট নেই। হাতিগুলো সেখানেই ঘুমাচ্ছিল। তারা সম্ভবত মহুয়া ভেজানো পানি (মদ) পান করে মাতাল হয়ে পড়েছিল।

প্রথমে হাতিগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করেন গ্রামবাসীরা। তবে ব্যর্থ হয়ে বন দফতরে খবর দেন তারা। কর্মকর্তারা এলে তাদের সাহায্যে মাদল ও ঢাকঢোল বাজিয়ে হাতিগুলোর ঘুম ভাঙানো হয়। এরপর হাতির পাল জঙ্গলের ভেতর চলে যায়।

বন দফতরের কর্মকর্তারা জানান, মহুয়া খেয়ে যে হাতিগুলো ঘুমিয়ে পড়েছিল, এমনটা নাও হতে পারে। হয়তো হয়তো হাতির পাল জঙ্গলে বিশ্রাম নিতে এসেছিল। তবে গ্রামবাসীদের দাবি, মহুয়া খেয়েই মত্ত হয়ে পড়েছিল দাঁতালরা। মহুয়ার পাত্রগুলোও তারাই ভাঙচুর করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!