[ দেশজুড়ে ]
পাঞ্জাবিতে ময়লা ছিটিয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক
অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে দিনদুপুরে এক সার ব্যবসায়ীর ৪ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ নগরীতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে দিনদুপুরে এক সার ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নগরীর আমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. শামছুল আলম। তিনি আকুয়া হাজীবাড়ি এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর শ্যালক অ্যাডভোকেট করিম চৌধুরী বলেন, দুপুরে শামছুল আলম নগরীর ছোট বাজার এলাকার পূবালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন। এরপর দুর্গাবাড়ি রোডের জনতা ব্যাংকে ৫ লাখ টাকা ডিডি করেন। বাকি ৪ লাখ টাকা নিয়ে এনআরসি ব্যাংকে যাচ্ছিলেন। আমপট্টি মোড়ে যেতেই পেছন থেকে তার পাঞ্জাবিতে ভেজা বিস্কুট ছিটিয়ে তাকে ব্যতিব্যস্ত করে দুর্বৃত্তরা তার কাছে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে বিভিন্ন ব্যাংকের চেকবই, ব্যবসার হিসাব ও কাগজপত্র এবং ৪ লাখ টাকা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি দীর্ঘক্ষণ শামছুল আলমকে অনুসরণ করার পর এ ঘটনা ঘটিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, অভিনব কায়দায় জামার পেছনে ময়লা ছিটিয়ে প্রতারণার মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এ ঘটনা মামলা দায়েরের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!