[ দেশজুড়ে ]
ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেল স্টেশনে ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতখামাইর স্টেশনে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!