[ দেশজুড়ে ]
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: মাথা ফাটল রেলকর্মীর
ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে মনোয়ার হোসেন নামে এক রেলকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন। এর আগে বুধবার রাতে উপজেলার গুনবতী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, বুধবার রাতে ৮টার পর ট্রেনটি গুনবতী রেলস্টেশনে প্রবেশেকালে ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় পাথের আঘাতে ট্রেনের গার্ড মনোয়ার হোসেনের মাথা ফেটে যায়। পরে ট্রেন গুনবতী রেলস্টেশনে থামলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
.png)
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, বুধবার রাতেই বিষয়টি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা আইনগত নেয়া হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!