[ দেশজুড়ে ]
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ফাইল ফটো
গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঐ উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ায় আশপাশের স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
খবর পেয়ে বুধবার সকালে বগিটি উদ্ধার করা হলেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
.png)
জয়দেবপুর রেলস্টেশনের মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বগিটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!