ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের সিনেটে বিরাট অঙ্কের প্রতিরক্ষা বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ২৩ ডিসেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের সিনেটে বিরাট অঙ্কের প্রতিরক্ষা বিল পাস
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি ব্যয় নির্বাহে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-২৯ ভোটে পাস হয় বিলটি। ৪ হাজার ১৫৫ পৃষ্ঠার বাজেটে অভ্যন্তরীণ ব্যয়ে ধরা হয়েছে ৭৭২ বিলিয়ন ডলার। যেখানে প্রতিরক্ষা ব্যয় রাখা হয়েছে ৮৫৮ বিলিয়ন ডলার।

ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ডলার সহায়তার বিষয়ও উল্লেখ করা হয়েছে বিলটিতে। দেশটিকে মানবিক ও সামরিক সহায়তা করা হবে এই প্যাকেজের আওতায়।

Advertisement

শুক্রবার বিলের ওপর ভোটাভুটি হবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে। হাউজের অনুমোদন পেলে তা পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য।

আরো পড়ুন>> তেল বিক্রি থেকে গত ১০ মাসে সর্বনিম্ন আয়ের রেকর্ড সৌদির

পাস হলে পরবর্তী অর্থবছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যয়ের তহবিল হিসেবে কাজ করবে এই প্যাকেজ। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে বিলটি পাস নিয়ে অনিশ্চয়তাও আছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!