ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নজিরবিহীন তুষারপাতে জাপানে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ২৪ ডিসেম্বর ২০২২
নজিরবিহীন তুষারপাতে জাপানে ১৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলে নজিরবিহীন তুষারপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৮০ জনেরও বেশি লোক।

শনিবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকাল পর্যন্ত যে ৮০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর। এ ছাড়া ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Advertisement

জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরো ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

আরো পড়ুন>> উড়ে আসা বালতি লাগল সামনের কাঁচে, উল্টে গেল যাত্রীবাহী গাড়ি!

তুষার ঝড়ের কারণে উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া, মধ্য ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও গাড়ি চলাচল ব্যাহত হয়েছে বলেও জানায় জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে

বিভিন্ন অঙ্গরাজ্যে বাতিল করা হয়েছে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। ভাটা পড়েছে বড়দিন উদযাপনেও।

এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের অব্যাহত ভারি তুষারপাতে বরফে ছেয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপণা। রাস্তার পাশে রাখা গাড়িগুলোতে জমে আছে পুরু বরফের স্তর। আর তা সরানোর কাজে ব্যস্ত সাধারণ মানুষ।

আরো পড়ুন>> করোনা থেকে বাঁচতে ‘অদ্ভুত’ মাস্ক পরে রেস্তোরাঁয় খাচ্ছেন যুবক!

পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে কানাজাওয়া ও সাপ্পোরোতে। শহর দুটির কোন কোন এলাকায় ৬১ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফের স্তর রেকর্ড করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একইসঙ্গে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!