ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উল্কাপিণ্ড থেকে মিললো দুই বিরল খনিজ পদার্থ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ২৫ ডিসেম্বর ২০২২
উল্কাপিণ্ড থেকে মিললো দুই বিরল খনিজ পদার্থ
উল্কাপিণ্ড - ফাইল ছবি

আফ্রিকায় পড়া ১৫ মেট্রিকটন ওজনের একটি উল্কাপিণ্ড থেকে দুইটি খনিজ পদার্থ পাওয়া গেছে। এর আগে পৃথিবীতে কখনো এই ধরনের খনিজের সন্ধান পাওয়া যায়নি।

আলবার্টা বিশ্ববিদ্যালয়ের জানিয়েছে, যে উল্কাপিণ্ডটি থেকে খনিজ দুইটি পাওয়া গেছে সেটি ২০২০ সালে সোমালিয়ায় পাওয়া যায়। এখন পর্যন্ত যতগুলো উল্কাপিণ্ড পৃথিবীতে পাওয়া গেছে তার মধ্যে এটি নবম বৃহত্তম।

বিশ্ববিদ্যালয়ের উল্কা সংগ্রহের কিউরেটর ক্রিস হার্ড মহাকাশ থেকে পাওয়া পাথরটির নমুনা গ্রহণ করেছিলেন যাতে তিনি এটিকে শ্রেণীবদ্ধ করতে পারেন। যখন তিনি এটি পরীক্ষা করেন তখন অস্বাভাবিক কিছু তার নজরে আসে। নমুনার কিছু অংশ মাইক্রোস্কোপ দ্বারা শানাক্ত করা যায়নি। তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রন মাইক্রোপ্রোব ল্যাবরেটরির প্রধান অ্যান্ড্রু লোককের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আর্থ ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক হার্ড এক বিবৃতিতে বলেছেন, প্রথম দিনই তিনি কিছু বিশ্লেষণ করেন। পরে উল্কাপিণ্ডটি থেকে দুইটি বিরল খনিজ পাওয়া যায়।

আরো পড়ুন>> জাওয়াহিরির নতুন ভিডিও প্রকাশ করলো আল-কায়েদা

একটি খনিজটির নাম দেওয়া হয়েছে ইলালাইট। মহাকাশ বস্তু থেকে উদ্ভূত, যাকে এল আলি উল্কাপিণ্ড বলা হয়। কারণ এটি মধ্য সোমালিয়ার এল আলি শহরের কাছে পাওয়া গিয়েছিল।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ইন্টারপ্ল্যানেটারি ইনিশিয়েটিভের ভাইস প্রেসিডেন্ট লিন্ডি এলকিন্স-ট্যানটনের নামানুসারে হার্ড দ্বিতীয়টির নামকরণ করেছেন এলকিনস্টান্টোনাইট। এলকিন্স-ট্যান্টনও ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশনের একজন রিজেন্টস অধ্যাপক ও নাসার আসন্ন সাইকি মিশনের প্রধান তদন্তকারী।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!