ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

চাঁদে মানববিহীন মহাকাশযান ‘ওরিয়ন’ পাঠাল নাসা

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১৬ নভেম্বর ২০২২
চাঁদে মানববিহীন মহাকাশযান ‘ওরিয়ন’ পাঠাল নাসা
ছবি: সংগৃহীত

‘আর্টেমিস ১’ মিশনের সফল উৎক্ষেপণ করেছে নাসা। চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে সংস্থাটির যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকার ই মহাকাশ গবেষণা সংস্থা। বুধবার সম্পন্ন হলো তার প্রথম ধাপ।

মোট তিনটি ধাপে সম্পন্ন হবে নাসার চাঁদে মানুষ পাঠানোর ‘মিশন’। যার প্রথম ধাপ ‘আর্টেমিস ১’। এটি যাত্রীবিহীন অভিযান। এর মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি চিহ্নিত করা।

একই পরীক্ষা হবে মিশনের দ্বিতীয় ধাপেও। তা সফল হলে তৃতীয় ধাপের অভিযানে চাঁদে পাড়ি দেবে মানুষ। ৫০ বছর পর পৃথিবীর একমাত্র উপগ্রহে ফের মানুষ পাঠানোর জন্য উদ্যোগী হয়েছে নাসা।

Advertisement

এর আগে, ‘আর্টেমিস ১’-এর উৎক্ষেপণ বারবার বিলম্বিত হয়েছে। গত ২৯ অগস্ট এ উৎক্ষেপণের দিন ধার্য ছিল। নির্ধারিত সময়ে কাউন্ট ডাউন শুরুও হয়। তবে মাঝপথে তা থামিয়ে দিতে হয়। রকেটের তরল হাইড্রোজেনের লাইনে ছিদ্র ধরা পড়ে শেষ মুহূর্তে। বহু চেষ্টা করেও সমস্যার সমাধান করা যায়নি। তাই অভিযান বাতিল করে নাসা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: নাসা মহাকাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!