দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে প্রবল কুয়াশাও হচ্ছে। অঞ্চলগুলোতে যান চলাচলে অসুবিধা হচ্ছে, মোট ৩২০টি ট্রেন বাতিল করতে হয়েছে।
রাজস্থানে অস্বাভাবিক ঠাণ্ডা পড়েছে। রাজস্থানের সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা মাউন্ট আবুতে বরফ পড়েছে। থর মরুভূমির প্রবেশপথ বলে পরিচিত চুরুতে তাপমান এখন শূন্য ডিগ্রি সেলসিয়াস।
.png)
আরো পড়ুন>> সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় জানা যাবে শুক্রবার
কাশ্মীরের তাপমাত্রা শূন্যের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। আগামী ৪০ দিন কাশ্মীরে প্রবল ঠাণ্ড থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম হিমালয়ে আরো বেশি করে বরফ পড়বে।
তবে এসব অঞ্চলের সঙ্গে কলকাতার দৃশ্য মিলছে না। কলকাতায় বড়দিনে মানুষ ঘেমেছে। এবার বড়দিনে পার্ক স্ট্রিটসহ সাহেবপাড়ায় লাখ লাখ মানুষ পথে নেমেছে। কিন্তু বড়দিনেও তাদের দরদর করে ঘামতে হয়েছে। সেদিন দুপুরে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির কাছাকাছি।
সূত্র: ডয়চে ভেলে