[ আন্তর্জাতিক ]
বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ জানালেন রাহুল গান্ধী
রাহুল গান্ধী - ফাইল ছবি
প্রায় দু’দশকের রাজনৈতিক জীবনে নিজের বিয়ে নিয়ে বহুবার দেশি-বিদেশি সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি।
বুধবার (২৮ ডিসেম্বর) ‘ভারত জোড়ো যাত্রায়’ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল জানান, দাদী ইন্দিরা গান্ধী তার জীবনের সবচেয়ে পছন্দের নারী।
তিনি বলেন, “আমার জীবনের ভালবাসা বলতে ইন্দিরা গান্ধী। উনি আমার দ্বিতীয় মা।”
.png)
আরো পড়ুন>> মাঝ আকাশে উড়োজাহাজের দুই যাত্রীর হাতাহাতি
তবে কি বিয়ে করার জন্য ইন্দিরার মতো নারীই তার পছন্দ? এমন প্রশ্নের উত্তরে ৫২ বছর বয়সী রাহুল জানান, ঠিক তা নয়।
তিনি বলেন, “এটি বেশ মজার প্রশ্ন। আমি এমন একজন নারীকে বেছে নেব, যার মধ্যে আমার মা (সনিয়া গান্ধী) এবং দাদী (ইন্দিরা) দু’জনের গুণই রয়েছে।”
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!