[ আন্তর্জাতিক ]
৮০তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন শতবর্ষী দম্পতি
রবার্ট ও এডিথ মায়ে স্কম - ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক দম্পতি ৮০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। স্বামী ও স্ত্রী দু’জনই ১০২ বছর বয়সী।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, রবার্ট ও এডিথ মায়ে স্কমের পরিচয় স্কুলজীবনে। ১৯৩৬ সালে তাদের পরিচয় হয়। ১৯৪২ সালে তারা বিয়ে করেন। ২৬ ডিসেম্বর তারা বিবাহবার্ষিকী পালন করেন।
এক টিভি সাক্ষাৎকারে এডিথ বলেন, আমরা একে অপরকে ধরে আছি।
.png)
আরো পড়ুন>> আমিরাতে বৃষ্টি নামাতে মেঘের ওপর খবরদারি
রবার্ট বলেন, আমার ধারণা এর পেছনে গোপন কথা হলো রাগ নিয়ে ঘুমাতে যাবেন না।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে দীর্ঘ দাম্পত্য জীবন ৮৬ বছর ২৯০ দিন। হার্বার্ট ও জেলমাইরা ফিশার দম্পতির এই রেকর্ড। ২০১১ সালে হার্বার্ট মারা যান।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!