চেন্ডা দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যশালী তালবাদ্য। দেখতে ছোট চেহারার বাংলা ঢাকের মতো, ড্রামস বলা যায়। পরনে লাল শাড়ি, খোঁপায় ফুলের মালা, শরীর ভর্তি সোনার গয়নায় সেজে তুমুল আনন্দে সেই চেন্ডা বাজালেন তরুণী। সঙ্গ দিলেন বরও। নেপথ্যে যিনি, তিনি কনের বাবা। পেশাদার চেন্ডা বাদক। ভাইরাল ভিডিওতে তাকেও দেখা গেছে। নেটিজেনরা মুগ্ধ হয়েছেন তরুণীর দুর্দান্ত বাজনায়।
টুইটারে ভাইরাল হয়েছে ভিডিওটি। ঘটনাস্থল কেরালার গুরুবায়ু মন্দির। সেখানেই বিয়ে হয় তরুণীর। জানা গেছে, তার বাবা একজন পরিচিত চেন্ডা শিল্পী। বাবার কাছেই তালিম নেন মেয়ে। বিয়ের আনন্দ উপভোগ করলেন পারিবারিক শিল্পের সঙ্গে। সবাই বলছেন, এই না হলে বাবার মেয়ে! সবেচেয়ে বড় কথা, বাজনদার দলের সঙ্গে এক তালে চেন্ডা বাজাতে দেখা যায় তরুণীকে। নিখুঁত সেই বাজনা। মুগ্ধ না হয়ে উপায় থাকে না।
.png)
ভাইরাল ভিডিওতে পরে তরুণীর বরকেও দেখা গিয়েছে। তিনি অন্য একটি বাদ্যযন্ত্র নিয়ে সঙ্গত দেন তরুণী ও বাদ্যযন্ত্রের দলটিকে। ভিডিওর শেষের দিকে নাচ-গানে ভরা আনন্দে যোগ দেন তরুণীর বাবা। সব মিলিয়ে জমে ওঠে বিয়ের আসর। যা ভীষণ পছন্দ হয়েছে নেটিজেনদের। ফলে নিমেষে ভাইরাল হয়েছে টুইটারে পোস্ট করা ভিডিওটি। অসংখ্য শেয়ার হয়েছে। হাজার হাজার মানুষ লাইক করেছেন। পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গেছে।
একজন লিখেছেন, ‘বাবা একজন চেন্ডা মাস্টার। মেয়েও দক্ষতা অর্জন করেছেন।’ এক নেটিজেনের মন্তব্য করেন, ‘সুন্দর, কনেকে এতখানি উৎসাহের সঙ্গে বিয়ে উপভোগ করতে দেখে খুব ভালো লাগল। ’বরে-কনেকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
A marriage function in guruvayoor temple today. The brides dad is Chendai master and the daughter plays it enthusiastically with her dad also joining at the end. The groom also seems to be participating. pic.twitter.com/VgoQbIhwhh
— BRC-SBC (@LHBCoach) December 26, 2022