ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে অপারেশনের পর রোগীর পেটে মিললো ডাক্তারের গামছা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭, ৫ জানুয়ারি ২০২৩
ভারতে অপারেশনের পর রোগীর পেটে মিললো ডাক্তারের গামছা
ফাইল ফটো

অপারেশনের পর রোগীর পেটের ভেতর পাওয়া গেছে চিকিৎসকের গামছা। এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর এনডিটিভি’র।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, অভিযুক্ত ডাক্তারের নাম মাতলুব। উত্তরপ্রদেশের আমরোহার খেরি গ্রামের ঐ চিকিৎসকের কাছে প্রসব বেদনা নিয়ে এক রোগীকে ভর্তি করা হয়। পরে চিকিৎসক অপারেশন শেষে রোগীর পেটের ভেতরে গামছা ফেলে রেখেই সেলাই করেন। 

জানা গেছে, চিকিৎসক মাতলুব সাইফি নার্সিং হোমে অপারেশন করার পরে রোগী নাজরানার পেটে গামছা রেখেই সেলাই করেন। অপারেশনের পর একপর্যায়ে ভুক্তভোগী নারী তলপেটে ব্যথার কথাও জানান। তবে অভিযুক্ত ডাক্তার তাকে আরো পাঁচদিন ভর্তি করে রাখেন এবং বাইরে ঠাণ্ডার কারণে পেটে ব্যথা হচ্ছে বলে জানান।

Advertisement

পরে হাসপাতাল থেকে বাড়িতে আসার পরেও ঐ নারীর স্বাস্থ্যের উন্নতি না হলে তার স্বামী অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আর সেখানেই চিকিৎসকরা পেট ব্যথার সঠিক কারণ সম্পর্কে জানতে পারেন। পরে আরেকটি অপারেশনের পর পেটের ভেতর থেকে গামছাটি সরিয়ে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চিকিৎসক
লিংক সফলভাবে কপি হয়েছে!