[ আন্তর্জাতিক ]
চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ৩৪
ছবি: সংগৃহীত
চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন।
রোববার (১৫ জানুয়ারি) দেশটির লিয়াওনিং প্রদেশের পানশান কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ১৩ মিনিটে পানশান হাওয়ে কেমিক্যাল কম্পানি লিমিটেডে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনার সময় কম্পানিটির কর্মীরা একটি অ্যালকিলেশন স্থাপনায় রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। বিস্ফোরণে শোধনাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরে পড়ুন>> কাবুলে সাবেক নারী সংসদ সদস্য ও দেহরক্ষীকে গুলি করে হত্যা
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পানশান হাওয়ে পানশান শহরের একটি স্বায়ত্তশাসিত রিফাইনারি ও রাসায়নিক উৎপাদনকারী কম্পানি।
বিস্ফোরণে ৩০ জন সামান্য আহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!