ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তরপ্রদেশে ভূমিকম্পে ধসে পড়লো ভবন, নিহত অন্তত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৩, ২৫ জানুয়ারি ২০২৩
উত্তরপ্রদেশে ভূমিকম্পে ধসে পড়লো ভবন, নিহত অন্তত ৩
ছবি: সংগৃহীত

ভারতে শক্তিশালী ভূমিকম্পে উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌয়ে একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আরো বেশ কয়েকজন বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়,  লখনৌর হজরতগঞ্জে ধসেপড়া ভবনে অন্তত চারটি পরিবার আটকে রয়েছে। এরই মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্ত।

Advertisement

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা যায় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও হরিয়ানাসহ উত্তর ভারতের কয়েকটি রাজ্যে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!