ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাড়িতে ৪ মাসের সন্তান, নোটিস না দিয়ে দম্পতিকে একসঙ্গে ছাঁটাই করল গুগল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ২৬ জানুয়ারি ২০২৩
বাড়িতে ৪ মাসের সন্তান, নোটিস না দিয়ে দম্পতিকে একসঙ্গে ছাঁটাই করল গুগল
ছবি: প্রতীকী

গুগলে কাজ করতেন স্বামী এবং স্ত্রী দু’জনেই। একই সময়ে ইমেল পাঠিয়ে দু’জনকেই ছাঁটাই করেছে এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। কোনও নোটিস ছাড়াই এই যুগলকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দম্পতিকে একই সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার ইমেল পাঠানো হয়েছিল। ওই নারী ছয় বছর ধরে গুগলে কাজ করেছিলেন এবং তার স্বামীও দু’বছর হল সংস্থায় যোগ দিয়েছিলেন। সদ্যই বাবা-মা হয়েছিলেন ওই দম্পতি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত বছরের শেষের দিকে তাদের সন্তান হয়। ওই নারী ছাঁটাইয়ের আগে আগেই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ছুটি নেওয়ার পরিকল্পনা করেছিলেন স্বামীও। কিন্তু তার মধ্যেই দম্পতিকে একসঙ্গে ছাঁটাই করল দম্পতি।

Advertisement

সম্প্রতি ছাঁটাই অভিযানে নেমেছে গুগল, মাইক্রোসফট-সহ অনেকগুলি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। ১০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করা কর্মীদেরও বিবেচনা করছে না গুগল। গত ১৮ জানুয়ারি এক সঙ্গে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সম্প্রতি গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

আরো পড়ুন>> মেয়েকে কটূক্তি ও শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের দাবি, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হল অতিরিক্ত কর্মী নিয়োগ। তিনি জানিয়েছেন, বিগত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তার দাবি।

এদিকে বরখাস্ত কর্মীদের চার মাসের বেতন-সহ বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও গুগল জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!