শুক্রবার (২৭ জানুয়ারি) ঝাড়খণ্ডের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে।
পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে ওই হাসপাতালে আগুন লেগে যায়। এতে দায়িত্বরত হাসপাতালের মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী ও সোহান খানারিসহ ছয় জন মারা যান।
.png)
আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নির্মম নির্যাতনের ভিডিও প্রকাশ
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র: ইন্ডিয়া টুডে