ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুরোনো টিউবওয়েলে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৪ জানুয়ারি ২০২৩
পুরোনো টিউবওয়েলে উঠছে গ্যাস, জ্বলছে আগুন
টিউবওয়েলে জ্বলছে আগুন

বছরখানেক আগে বসানো হলো গভীর নলকূপ কিংবা টিউবওয়েলটি। স্বাভাবিকভাবেই পানি খাচ্ছিলেন সবাই। এক সপ্তাহ আগে টিউবওয়েল চাপতেই বেরিয়ে আসে গ্যাস। এমনকি দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

ঘটনাটি নোয়াখালীর কবিরহাটের। উপজেলা ঘোষবাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাদিয়া গ্রামের ফারুকের বাড়িতে এক সপ্তাহ ধরে ঘটছে এ ঘটনা।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে নেন পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানির (বাপেক্স) লোক। রিপোর্ট হাতে পেলে জানা যাবে মূলত কী কারণে এটা হচ্ছে। ঘটনাস্থলে মানুষের যাতায়াত বন্ধ করতে টানানো হয়েছে লাল পতাকা। 

Advertisement

জানা গেছে, ৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে ফারুকের বাড়ির টিউবওয়েল থেকে পানি তোলার সময় গ্যাস বেরোতে থাকে। খবরটি ছড়িয়ে পড়লে ভিড় জমান প্রতিবেশীরা।

ইউপি সদস্য মো. আবু তাহের বলেন, ৭ জানুয়ারি বিকেলে পানি আনতে যান ফারুকের পরিবারের সদস্যরা। এ সময় টিউবওয়েলের ওপর দিয়ে অনবরত পানি উঠতে দেখেন তারা। একই সঙ্গে কৌতূহলবশত ম্যাচের কাঠি জ্বালিয়ে টিউবয়েলের মুখে ধরতেই আগুন জ্বলে ওঠে। বর্তমানে ভূ-গর্ভ থেকে পানি ওঠার তীব্রতা কমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!