[ আন্তর্জাতিক ]
ডায়ানার সেই গাউন ৬০ কোটি টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত
ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার বেগুনি রঙের রাজকীয় একটি গাউন নিলামে ছয় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশিতে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোথেবি নামের একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। সেখানে ডায়ানার গাউনটি প্রত্যাশা ও পূর্বানুমানের চেয়ে পাঁচ গুণ বেশি মূল্যে বিক্রি হয়েছে।
১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। শেষবার ভ্যানিটি ফেয়ারের ফটোশ্যুটেও তাকে এ গাউনে দেখা যায়।
.png)
এই মূল্যবান পোশাকটি এবার দ্বিতীয় দফা নিলামে উঠেছিল। ফ্যাশন আইকন হিসেবে ডায়ানার পোশাকগুলোর পরিচিতি বিশ্বজুড়ে। মৃত্যুর আগে ৮০টি পোশাক নিলামে তোলেন ডায়ানা। সূত্র: ফোর্বস
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিলাম
লিংক সফলভাবে কপি হয়েছে!