পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।
সুত্রান জানিয়েছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।
.png)
রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।
সড়ক দুর্ঘটনা পেরুতে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, দেশটির অনেক চালকই প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে গাড়ি চালায়।
এর আগে, ২০২১ সালে আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।
সূত্র: রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড