ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার গর্ভবতী নারীরা দলে দলে যাচ্ছেন আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩
রাশিয়ার গর্ভবতী নারীরা দলে দলে যাচ্ছেন আর্জেন্টিনা
ফাইল ফটো

নিজ সন্তানকে আর্জেন্টিনার নাগরিকত্ব দিতে দেশটিতে দলে দলে যাচ্ছেন রাশিয়ান নারীরা। তবে সন্তান জন্ম দেওয়ার পর আবারো নিজ দেশে ফিরে আসছেন। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই দলে দলে আর্জেন্টিনা যাচ্ছেন গর্ভবতী রুশ নারীরা। 

আর্জেন্টিনার অভিবাসন অফিসের পরিচালক ফ্লোরেন্সিয়া কারিগনানো শুক্রবার দ্য গার্ডিয়ানকে জানায়, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তার ভাষায় রুশ বাবা-মায়েদের জন্য আর্জেন্টিনার পাসপোর্ট প্রাপ্তি একটি লাভজনক বিষয়।

এর একদিন আগে ৩২-৩৪ সপ্তাহের গর্ভবতী ৩৩ জন নারী একই ফ্লাইটে আর্জেন্টিনা আসেন। এরপরই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন কারিগনানো। তাদের মধ্যে কয়েকজন নারীকে প্রথমে ঢুকতে বাধা দেয়া হয়। পরে অবশ্য তাদের আর্জেন্টিনায় ঢুকতে দেয়া হয়।

Advertisement

এদিকে ‘বার্থ টুরিজম’ ধারণাটা নতুন নয়। যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর মধ্যে অনেকটাই একা হয়ে পড়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে দ্বিতীয় আরেকটি দেশের নাগরিকত্বের জন্য রুশ বাবা-মায়েদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। কারণ সেখানে রুশদের ক্ষেত্রে ভিসার জন্য বাড়তি বাধ্যবাধকতা নেই।

কারিগনানো বলেন, গত বছর প্রায় সাড়ে ১০ হাজার গর্ভবতী রুশ নারী আর্জেন্টিনায় এসেছেন। এর মধ্যে গত তিন মাসেই এসেছে ৫ হাজার ৮০০ জন। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন ৩৩ বা ৩৪ সপ্তাহের গর্ভবতী।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!