ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে ইউক্রেনের হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭, ২৯ জানুয়ারি ২০২৩
রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে ইউক্রেনের হামলা, নিহত ১৪
সংগৃহীত ছবি

পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদার শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। 

এ হামলায় হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগিসহ আহত হয়েছেন আরও ২৪ জন। 

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেটের সাহায্যে এ হামলা চালিয়েছে। 

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।’ 

রাশিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই যারা হাসপাতালটিতে স্থানীয় লোকজন এবং সেনাদের চিকিৎসা করে আসছিল দীর্ঘ সময় ধরে তাদের অনেকেই হতাহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!