[ আন্তর্জাতিক ]
বোনের বরের পা ছুঁতে আপত্তি, ভাইয়ের মান বাঁচাতে বিয়ে ভাঙলেন কনে
প্রতীকী ছবি
বিয়ের মণ্ডপেই বচসা শুরু। কারণ, বোনের হবু বরের পা ধরতে আপত্তি জানান কনের ভাই। তাই ভাইয়ের মান বাঁচাতে মাঝপথেই বিয়ে ভাঙলেন বোন।
দুই পরিবারে দেখাশোনা করেই বিয়ে ঠিক হয়েছিল উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা সোনি এবং গান্ধীনগরের বাসিন্দা বিনয়ের। ধুমধাম করে বরযাত্রীও এসেছিল বিয়ের দিন।
লগ্ন মেনেই শুরু হয় বিয়ে। হিন্দু মতেই বিয়ের নানা রীতি-রেওয়াজ মেনে একের পর এক কাজ করে যাচ্ছিলেন কনের ভাই। কিন্তু সমস্যা শুরু হল কন্যাদান ঘিরে।
.png)
কন্যাদানের সময়ে কনের ভাই বা দাদাকে, বোনের হবু বরের পা ছুঁয়ে থাকার নিয়ম। কিন্তু বিনয় আর সোনির ভাই সমবয়সি হওয়ায়, পা ছুঁতে অস্বস্তি বোধ করেন তিনি। এই ঘটনায় যারপরনাই অপমানিত বোধ করেন বর। পরিস্থিতি আরো জটিল হয়। বরপক্ষের মানুষজন এসে সোনির ভাইকে নিন্দা-মন্দ করতে থাকেন।
ভাইয়ের এই অপমান সহ্য করতে না পেরে মাঝপথে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যান সোনি। শেষে বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে, স্থানীয়রা পুলিশে খবর দিতে বাধ্য হন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও বিয়ে ভেঙে যায়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!