[ আন্তর্জাতিক ]
এবার আসামে ভূমিকম্প
প্রতীকী ছবি
ভারতের আসাম রাজ্য ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে রাজ্যের নগাঁও জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০ মাত্রা। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করে।
এনসিএস জানায়, ভারতীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে আসামের ঐ এলাকায় ভূমিকম্প হয়। এ সময় এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাছাড়া চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
.png)
সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া গেলো। গত সোমবার তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ঐ বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে।
ভয়াবহ এ ভূমিকম্পের ছয়দিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের কাছাকাছি। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!